• আজ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘অস্বাভাবিক’ জামিন নিয়ে উৎকণ্ঠা আইন উপদেষ্টার

| অনলাইন ডেস্ক ৬:৪৬ অপরাহ্ণ | ডিসেম্বর ১৮, ২০২৫ জাতীয়
বিদায়ি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে হাইকোর্টের ‘অস্বাভাবিক’ জামিন দেওয়া নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেছেন, ‘ভবিষ্যতে যিনি প্রধান বিচারপতি হবেন, তার সঙ্গে প্রথম বৈঠকেই তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের অনুসারীদের জামিন নিয়ে কথা বলবেন।’

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার পথে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিচার বিভাগীয় সংস্কারে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদ অভিভাবকের ভূমিকা পালন করেছেন উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘আমরা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে যেই আইনগুলাই করেছি সবকিছুর পেছনে উনার সমর্থন ছিল।