• আজ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতিসহ গ্রেপ্তার ৪

| অনলাইন ডেস্ক ৬:৪৮ অপরাহ্ণ | ডিসেম্বর ১৮, ২০২৫ সারাবাংলা

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এ মহেশপুর উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অটকদের মধ্যে একজন সদর, একজন হরিণাকুণ্ডু একজন কালীগঞ্জ ও একজন মহেশপুর উপজেলার বাসিন্দা।