• আজ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আগামী বছর ফিজিতে দূতাবাস খুলবে ইসরায়েল

| অনলাইন ডেস্ক ৬:৫০ অপরাহ্ণ | ডিসেম্বর ১৮, ২০২৫ বিশ্ব

ইসরায়েল আগামী বছর ফিজিতে একটি নতুন দূতাবাস খোলার পরিকল্পনা করছে। আজ বৃহস্পতিবার ইসরায়েল এ ঘোষণা দিয়েছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার তার এক পোস্টে জানান, ‘ফিজির প্রধানমন্ত্রী সিতেনি রাবুকার সঙ্গে কথা হয়েছে এবং ২০২৬ সালে ফিজিতে একটি ইসরায়েলি দূতাবাস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাকে জানানো হয়েছে।’

এটি দুই দেশের সম্পর্কের উন্নতি সাধন করবে এবং একই সঙ্গে ইসরায়েলের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উপস্থিতি শক্তিশালী করবে।